পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

লন্ডন বাংলা ডেস্ক ::

 

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ১৮ মাস পর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালেই তাকে বরণ করে নেন দীর্ঘদিনের সহকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। ড. ইউনূস সঙ্গে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

 

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে।

Spread the love