জগন্নাথপুরে পাথর সংকটে, সড়কে বসানোর পাকা ব্লক নির্মাণে ব্যবহার হচ্ছে নিমানের পাথর

প্রকাশিত: 3:12 PM, February 24, 2026

জগন্নাথপুরে পাথর সংকটে, সড়কে বসানোর পাকা ব্লক নির্মাণে ব্যবহার হচ্ছে নিমানের পাথর

প্রতিনিধি /  জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাথর সংকটে, সড়কের ঢালুস্থানে বসানোর জন্য পাকা ব্লক নির্মাণে নি¤œমানের পাথর ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। মাটি মিশ্রিত লালছে পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে পাকা ব্লক। ব্লক তৈরির সময় পাথরগুলো ধোঁয়াও হয় না বলে স্থানীয়রা অভিযোগ করেন। তা দেখার যেন কেউ নেই।

 

জানাগেছে, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধীনে জগন্নাথপুর উপজেলা এলাকায় প্রধান সড়ক আরো প্রসস্তকরণের কাজ চলছে। গত কয়েক মাস ধরে অবিরাম চলছে কাজ। প্রসস্তকরণ কাজ শেষ হলে শুরু হবে সড়কের পাশে পাকা ব্লক বসানোর কাজ। এ জন্য জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রাম এলাকায় স্টিলের ব্রিজের পাশে পাকা ব্লক নির্মাণ কাজ চলছে। এসব নির্মাণ দেখতে প্রতিদিন উৎসুক জনতা দাঁড়িয়ে থাকেন। সবার সামনেই কাজে অনিয়ম কেউ মেনে নিতে পারছেন না। আবার প্রতিবাদ করার সাহসও পাচ্ছেন না। এভাবেই নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক লোক ব্লক নির্মাণে নি¤œমানের পাথর ব্যবহারের অভিযোগ তুলে ধরেন।

 

২৩ ফেব্রুয়ারি সোমবার সরজেমিনে দেখা যায়, বিশাল আয়তনের স্তুপ করে রাখা আছে নি¤œমানের পাথর। এসব পাথর দিয়ে নির্মাণ করা হয় পাকা ব্লক। তৈরি হওয়া ব্লক এখান থেকে অন্যস্থানে সরানোর কাজে ব্যস্ত রয়েছেন শ্রমিকেরা।

 

এ সময় কাজের দায়িত্বে কারা আছেন, জানতে চাইলে ব্লক নির্মাণ কাজের সাইট ঠিকাদার ও সড়কে কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আরেকজনের সাথে কথা হয়। তারা জানান, এসব বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে জানতে চাইলে তারা জানান, এমএম বিল্ডার্স। তাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কথা হয় এমএম বিল্ডার্সের সাইট ইঞ্জিনিয়ার নাজমুল হাসানের সঙ্গে। তিনি দাবি করেন, মানুষের অভিযোগ সঠিক নয়, আমরা ভালোমানের পাথর দিয়ে কাজ করছি।

 

পরে এ বিষয়ে কথা হয় সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো.শাহদাত হোসেনের সঙ্গে। তিনি জানান, সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে সুনামগঞ্জ মহাল থেকে এসব মাটিযুক্ত লালছে পাথর আমদানী করা হয়েছে। শুধু পাথর সংকটের কারণে এসব পাথর দুইবার করে ধুঁয়ে ব্যবহার করার কথা রয়েছে।

 

তবে ক্ষুব্দ জনতার দাবি, কমপক্ষে একবার হলেও পাথরগুলো ভালোভাবে ধুঁয়ে যেন ব্যবহার করা হয়। তা না হলে প্রতিবাদী জনতাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30