সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল।
আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, এ দুটি আসনে নির্বাচনের লক্ষ্যে বিকেলে ভোটের তফসিল ঘোষণা করবে কমিশন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
রুহুল আমিন মল্লিক জানান, শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া -৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুটি আসনের প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেনো ভোট দেওয়ার সুযোগ পায় সেটিও বিবেচনা করা হচ্ছে।
শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোট হবে বলেও জানান কমিশনের জনসংযোগ পরিচালক।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||