সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জে মুচি,বেদে,গাইন ও হিজড়া সম্প্রদায়ের মধ্যে সরকারি খাদ্যসহায়তা বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের ষোলঘর সরকারি কলোনি মাঠে করোনা পরিস্থিতিতে অসহায় সুনামগঞ্জ জেলার হিজরা সম্প্রদায়ের সদস্যদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন। জেলা শহর ছাড়াও আরো কয়েকটি উপজেলায় হিজড়াদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৯৫জন হিজড়া এই সহায়তা পেয়েছেন বলে জানা গেছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা,সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সচিত্রা রায়,সুনামরপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ। ষোলঘর কলোনী মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে ২০জন,ওয়েজখালী পয়েন্টে ১৫জন,বিশ্বম্ভরপু উপজেলায় ৪০জন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১০জন এবং জামালগঞ্জ উপজেলায় ১০জনসহ মোট ৯৫জনকে সহায়তা করেছে প্রশাসন।
সুনামগঞ্জ সদর উপজেলায় মুচি,বেদে ও গাইনসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকদের মধ্যে প্রায় ২০০টি পরিবারকে খাদ্য সহায়াতা বিতরণ করা হয়। এদের মধ্যে রয়েছে গৌরারং ইউনিয়নের টুকের বাজার এলাকায় গাইন সম্প্রদায়ের ৫১টি পরিবার এবং সুরমা ইউনিয়নের সদরগড় ও তার আশপাশের এলাকার ১০০টি বেদে পরিবার,মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ এলাকার মুচি সম্প্রদায়ের ২৬টি পরিবার এবং অসহায় দিনমজুর ২০টি পরিবার খাদ্য সহায়তা করা হয়।