নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর গতকাল শনিবার মন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নবগঠিত সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তাকে।

Spread the love