সিলেট |
প্রকাশিত: 8:45 PM, March 1, 2026
প্রতিনিধি / ওসমানীনগর ::
এলাকার আত্মসামাজিক উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতার ধারাবাহিকতায় আলহাজ্ব মঈনউদ্দিন ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এবারও সকল শ্রেণী-পেশার সহস্রাধিক রোজাদারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) ওসমানীনগর উপজেলা-র তাজপুর ইউনিয়ন-এর ইসলামপুর গ্রামের ইসলামপুর শাহী ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পিতার নামে ফাউন্ডেশন গঠন করে এলাকার অবহেলিত মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সংগঠনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন সেলিম। মসজিদ-মাদরাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা প্রদান, ডিপ টিউবওয়েল স্থাপনসহ নানা সামাজিক কার্যক্রমে তিনি নিজ উদ্যোগে সহযোগিতা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় অসহায়, নিম্নবিত্ত ও বিভিন্ন শ্রেণী-পেশার রোজাদারদের নিয়ে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া, সমাজসেবী আব্দুল খালিক, গিয়াস উদ্দিন, জেলা উলামা দলের আহবায়ক নুরুল হক, আব্দুল হান্নান, মোহাম্মদ আলী, সাবেক ইউপি সদস্য সুমন মিয়া, মিজান মিয়া, নাজিম আহমদ, আবু জাফর আল মনসুর, শাহীন উদ্দিন, রাসেল আহমদ, মাছুম আহমদ, জেবুল মিয়া, মল্লিক মিয়া, আক্তার আহমদ, জুবেল মিয়া, আবু সাইদ, সাইফুল ইসলাম,মাসুম আহমদসহ অনেকে।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ফাউন্ডেশনটি মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণ করে আসছে। ফলে স্থানীয়দের মধ্যে সংগঠনটি ব্যাপক আস্থা অর্জন করেছে। প্রবাসে অবস্থান করেও এলাকার সার্বিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা জোরদারে ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিউদ্দিন সেলিম এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানের শুরুতে ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা জামিল আহমদ কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে মরহুম মঈনউদ্দিন আহমদ ও জসিম উদ্দিনের রুহের মাগফিরাত, মাতা সামছুন নাহার মায়াসহ পরিবারের সকলের দীর্ঘায়ু এবং ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামপুর জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মোস্তাক আহমদ। শেষে অসহায়, নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।