সিলেট |
প্রকাশিত: 10:02 PM, March 4, 2026
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় শাখা সিলেটের সভাপতি মোঃ আবুল কালাম, বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
ওসমানীনগর শাখার সভাপতি রুম্মান ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মশিউর আলম মুছা‘র পরিচালনায় বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের সততা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের সেবায় আরও নিবেদিত হতে হবে। সরকারি কর্মচারীদের ঐক্য ও সমন্বয় জোরদার হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান তারা।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোঃআশিকুর রহমান। পরে ইফতারে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যরা।