জগন্নাথপুরে ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম আর নেই

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬

জগন্নাথপুরে ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম আর নেই

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম আর নেই। গত কয়েকদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সিলেটে চিকিৎসাধীন ছিলেন।

 

 

এর মধ্যে ৩ মার্চ মঙ্গলবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য ও শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

 

 

তাঁর সহকর্মী অন্যান্য মাদ্রাসা শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি মাওলানা সাইফুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930