জগন্নাথপুরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের সোহেল আহমদ তালুকদারের বাড়িতে।

 

স্থানীয়রা জানান, ৪ মার্চ গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতাবশত কারো লাগানো আগুনে বাড়ির খড়েরঘর পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা সোহেল আহমদ তালুকদার জানান। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোহেল তালুকদার আরো জানান, একটি পক্ষ গত ২ বছর ধরে ফেসবুকে নানাভাবে অপপ্রচার করছে। একবার মব সৃষ্টি করে আমাকে মারতে চেয়েছিল।

 

 

প্রতিপক্ষের কেউ আগুন লাগাতে পারে। সব থেকে দুঃখজনক হচ্ছে, অগ্নিকান্ডের কারণে বাড়ির কেউ সেহরি খেতে পারেননি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930