সিলেটের শাহজালাল ছাড়া দেশের সকল সারকারখানা বন্ধ ঘোষনা

প্রকাশিত: 4:13 PM, March 6, 2026

সিলেটের শাহজালাল ছাড়া দেশের সকল সারকারখানা বন্ধ ঘোষনা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

গ্যাস সংকটের কারণে দেশের ছয়টি ইউরিয়া সার কারখানার মধ্যে পাঁচটিরই উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) বাণিজ্য, উৎপাদন ও গবেষণা দপ্তরের পরিচালক মো. মনিরুজ্জামান।

 

 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

মনিরুজ্জামান বলেন, একটি চলছে, সেটি সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, আর ৪টি বন্ধ। আগে থেকেই আশুগঞ্জ বন্ধ ছিল। বুধবার থেকে বাকি তিনটি বন্ধ হয়েছে।

 

তিনি বলেন, আমাদের বন্ধ রাখতে বলেছে এজন্য বন্ধ রেখেছি। বিশেষ কী কারণ সেটা জ্বালানি বিভাগ বলতে পারবে।

 

 

কতদিন বন্ধ থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ১৫ দিনের জন্য বন্ধ রাখতে বলেছে।

 

 

সরকারের জ্বালানি বিভাগের একটি সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশে জ্বালানি সংকট দেখা দিতে পারে। আগাম প্রস্তুতি হিসেবেই এসব সার কারখানা বন্ধ করতে বলা হয়েছে।

 

 

বিসিআইসির অধীনে পাঁচটি ইউরিয়া সার কারখানা আছে। সেগুলো হলো—

 

 

ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি, সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড।

 

 

এগুলোর মধ্যে শুধু সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন চালু আছে। এছাড়া বেসরকারিভাবে পরিচালিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডও গ্যাস সংকটে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30