ওসমানীনগরে শাহ-বাহার আলী এডুকেশন ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬

ওসমানীনগরে শাহ-বাহার আলী এডুকেশন ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ ও ইফতার মাহফিল

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা শাহ-বাহার আলী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

 

সংগঠনের ট্রাস্টি শাহ মদব্বির আলী, শাহ মানিক আলী, শাহ ওমর আলী, শাহ মফজ্জিল আলী, শাহ মকবুল আলী, শাহ মহব্বত আলী, শাহ মুরশেদ আলী, শাহ মনছুর আলী, লিপি বেগম, শিউলী বেগমসহ ৩৪জন সদস্য নিয়ে শিক্ষার উন্নয়নে এই ট্রাস্টের যাত্রা। যুক্তরাজ্য থাকলেও দেশের অবহেলিত মানুষের মৌলিক অধিকার শিক্ষার উন্নয়নে কাজ করার ব্রত নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে শাহ-বাহার আলী এডুকেশন ট্রাস্ট।

 

শনিবার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে শাহ-বাহার আলী এডুকেশন ট্রাস্ট্রের দোয়া ও ইফতার মাহফিল পূর্ব শিক্ষা সমাগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগটনিক সম্পাদক রায়হান আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আছকর ফয়েজ, শিক্ষক নেতা নোহেল আহমদ চৌধুরী।

 

ট্রাস্টি সদস্য হাজি শাহ দিলয়াওর আলীর সভাপতিত্বে ও শাহ রায়হান আহমদের পরিচালনায় বক্তারা বলেন, শাহ বাহার আলী এডুকেশন ট্রাস্ট দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ,এতিম ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে নীরবে কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধ ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়মিত শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাদের এই মহতি কার্যক্রম শিক্ষাজীবনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শাহ বাহার আলী এডুকেশন ট্রাস্ট শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে এমন উদ্যোগ অব্যাহত রাখবে।

 

 

উপস্থিত ছিলেন, শাহ বাহার আলী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহ মুহিব আলী, ফকিরাবাদ জামে মসজিদের মোতোয়াল্লি শাহ শামিম আশরাফ,বেগমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহ তুরাব আলী, যুক্তরাজ্য প্রবাসী ও আশা ট্রাস্টের সদস্য শাহ চমক আলী,  উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আহমদ,সাংগঠনিক সম্পাদক মারজান আহমদ,শিক্ষক নেতা জুনেদ আহমদ, আব্দুল্লা আল মোবারক, সৈয়দ রাজু ,শিক্ষানুরাগী ও ক্রীড়াবিদ মাসুদ আহমেদ ,ব্যবসায়ী শাহ লায়েক আহমদসহ আরো অনেকেই।

 

পরে শাহ বাহার আলী এডুকেশন ট্রাস্টের সমৃদ্ধি দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন শাহ হাফিজ আজাদুর রহমান।

 

বিতরণী কার্যক্রম শেষে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত ইফতার ও দেয়া মাহফিলে অংশনেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দার।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930