সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদকে সংবর্ধনা প্রধান করেছে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে পুনরায় যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। ৫মার্চ স্থানীয় কলারাই বাজারের ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যলয়ে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সমছু মিয়া।
ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ শাহিনুল হক এবং গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অয়েছ আহমদ এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ওসমানী নগর থানা বিএনপির সাবেক সদস্য আব্দুস সুবহান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী,সিলেট জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক আব্দুল বাছিত মাবরুল, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আহমদ রেজন, সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য সামসুল ইসলাম শামিম,ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এম.ডি আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক সম্পাদক ইজাদ মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল মিয়া,ওয়ার্ড বিএনপির সদস্য আজাদ আলী, আব্দুল আজিজ, ফজর আলী, মিলন মিয়া চৌধুরী, আলমগীর মিয়া, আল আমিন, গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আমির আলী, দপ্তর সম্পাদক সেবুল রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হেলাল মিয়া, ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা হেলাল আহমদ, সালেহ আহমদ, ফয়জুল ইসলাম, মইনুল ইসলাম, এহিয়া মিয়া, ফখরুল ইসলাম, সাদিপুর ইউনিয়নের ৩ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের আহমদ ফাহিম, ইউনিয়ন যুবদল নেতা হাসান মিয়া,তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাজেদ আহমদ,গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ দুলু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সিলেট-২ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে শিপন আহমদ ১০ বছর পর স্বদেশে আসেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনেও শিপন আহমদ হাঠে-মাঠে কাজ করেছেন দিন-রাত। দুই উপজেলার প্রত্যান্ত অঞ্চলে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদী লুনার পক্ষে প্রচার প্রচারণা সভা সমাবেশে অংশ নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।
পরিবারের তাগিদে শিপন আহমদ আবারও যুক্তরাজ্য গমন করলেও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পাশে থেকে গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে এবং এলাকার উন্নয়নে উল্লেযোগ্য ভূমিকা পালন করবেন বলে এমন প্রত্যাশা করেন বক্তারা।