সিলেট |
প্রকাশিত: 8:58 PM, March 10, 2026
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ^নাথ উপজেলার দশঘর ইউনিয়নের মান্দারুকা গ্রামে মান্দারুকা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও আকরাম ভিলার সত্বাধীকারী যুক্তরাজ্য প্রবাসী হাজি কয়ছর আলী আনোয়ারের পিতা-মাতার ঈসালে সাওয়াব উপলক্ষে পরিবারের পক্ষ থেকে অসহায় নিন্মবিত্ত ২শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একই দিন স্থানীয় রোজাদার মুসল্লীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার মান্দারুকা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী হাজি কয়ছর আলী আনোয়ারের বাড়িতে আকরাম ভিলায় মান্দারুকা যুব-সমাজের পরিচালনায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবী আব্দুল লালিম, যুক্তরাজ্য প্রবাসী নেছাওর মিয়া, ইউপি সদস্য মুহিদ চৌধুরীসহ অনেকেই। মান্দারুকা যুবসমাজের সভাপতি আব্দুল বাকি শিপু‘র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ রিপন আহমদের পরিচালনায় বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই যুক্তরাজ্য প্রবাসী হাজি কয়ছর আলী আনোয়ার তার পিতা-মাতার স্মরণে পিছিয়ে পড়া জনগোষ্টির কল্যানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও এলাকার ২শতাধিক দারিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত। শিক্ষা, মানবিক সহায়তা, ধর্মীয় কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মান্দারুকা কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছে। সংগঠনের এবং মান্দারুকা যুবসমাজের পক্ষ থেকে যে কোন দূর্যোগে অসহায়দের সহায়তায় এগিয়ে আসেন হাজি কয়ছর আলী আনোয়ার। এই ট্রাস্টের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের জন্য আরও বৃহত্তর পরিসরে কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবী আব্দুল খালিক, জামাল আহমদ, হেলাল আহমদ, গিয়াস উদ্দিন, ছাব্বির আহমদ দুলা, খালেদ আহমদ, মান্দারুকা যুব সমাজের সাধারণ সম্পাদক রুমন আহমদ, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য জাকির আহমদ, আল-আমিনসহ আরো অনেকেই।
সভার শেষে মান্দারুকা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হাজি কয়ছর আলী আনোয়ারের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনা ও মান্দারুকা যুব-সমাজ ও মান্দারুকা কল্যাণ ট্রাস্টের সমৃদ্ধি এবং যুক্তরাজ্য প্রবাসী হাজি কয়ছর আলী আনোয়ারের পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাদির বেলালী।
পরে ইফতার মাহফিলে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীরা।