ওসমানীনগরে ডোবা থেকে লাশ উদ্ধার

প্রকাশিত: 8:23 PM, March 11, 2026

ওসমানীনগরে ডোবা থেকে লাশ উদ্ধার

প্রতিনিধি  /  ওসমানীনগর ::

 

 

সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

 

বুধবার সকালে উপজেলার গোয়ালাবাজার এলাকায় মহাসড়কের পাশে মহামায়া ফার্নিচারের সংলগ্ন একটি ডোবায় একটি মানুষের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

 

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে প্রায়ই স্থানীয় বাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যেত।

 

 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুর্শেদুল আলম ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে লোকটি রাতের কোনো এক সময় মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30