সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘আল ইনসান ফাউন্ডেশন ইউকে’-র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সাদীপুর ইউনিয়নের পশ্চিম মোবারকপুর গ্রামে ইউপি সদস্য শামছুল ইসলাম শামীমের বাড়িতে ৫ শতাধিক রোজাদার মুসল্লীদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আল-ইনসান ফাউন্ডেশন ইউকে। আল ইনসান ফাউন্ডেশন ইউ‘কে মানবিক আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে দেশের আর্তসামাজিক উন্নয়নের পাশাপাশি সারা বছর শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজের উন্নয়নের পাশাপাশি যেকোন দূর্যোগ দুঃষময়ে মানুষের পাশে রয়েছে।
মানবিক এসব কার্যক্রমে আল-ইনসান ফাউন্ডেশন ইউ‘কের চেয়ারম্যান আলহাজ্ব ফজল উদ্দিন ও বাংলাদেশ শাখার পরিচালক ও সাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুল ইসলাম শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হাজি আব্দুল মালিক, ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুতাচ্ছিম বিল্লাহ জালালী,ইউপি সদস্য শাহিন মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল হাই, ফাউন্ডেশনের সদস্য সেবুল আহমদ, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মাহমদ আলী, সমাজসেবী নাঈম চৌধুরী, মোহাম্মদ ফখর উদ্দিন, হাজী হারুন মিয়া, শিক্ষক বশির মিয়া, সমাজসেবী আমিরুল ইসলাম, কালা মিয়া, শাহীন মিয়া, জামাল আহমদ, হেলাল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অয়েছ আহমদ, সমাজসেবক সাহাব উদ্দিন, আব্দাল মিয়া, মাওলানা জুনেদ মিয়া, আবুল হোসেন, মনসুর আলী, মিনাবর আলী, তপুর মিয়া ও জুবের আহমদসহ আরো অনেকেই।
ইফতার মাহফিলে আগত অতিথিরা আল ইনসান ফাউন্ডেশন ইউকে-র মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে আল-ইনসান ফাউন্ডেশনে সদস্যদের দীর্ঘায়ু ও সংগঠনের সমৃদ্ধিসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুতাচ্ছিম বিল্লাহ জালালী।
এর আগে গত বুধবার আল-ইনসান ফাউন্ডেশন ইউ‘কের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।