ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে‘র খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে‘র খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

যুক্তরাজ্যে বসবাস করেও এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়া নানা মুখি মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে।

 

প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা দেশের ক্লান্তিকালে এবং গৃহহীনদের স্থায়ী গৃহনির্মানসহ চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষের আর্থিক  সহযোগীতায় অব্যাহত কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত ৪ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে।

 

শনিবার সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় পরিবারের হাতে চাল, ডাল, সয়াবিন তেল, ময়দা, দুধ, চিনি, লবণ ও লাচ্ছা সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে।

 

বিতরণী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিফজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি এম ফখর উদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হাবিবুর রহমান হিরন, সংগঠনের উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব শেখ বাহা উদ্দিন, সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সমাজসেবক রইছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  ইউপি সদস্য হুশিয়ার আলী, কাওছার আহমদ, সমাজসেবক আনহার মিয়া, কাওছার মিয়া, লিপন আহমদসহ অনেকেই।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন,মাওলানা ইসলাম উদ্দিন।

 

সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানবিকতা, সহমর্মিতা ও দানশীলতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তারা দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকের এ ধরনের মানবিক উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

বক্তারা আরও বলেন, প্রবাসে থেকেও এলাকার মানুষের কল্যাণে কাজ করা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

 

এসময় বক্তারা দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকের সভাপতি শেখ আনছার উদ্দিন, সাধাণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ ও কোষাধ্যক্ষ সিরাজ আলীসহ সংগঠনের সদস্যবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মানবিক এসব কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

 

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ ও সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, কুরুয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব, মাওলানা রুবেল আহমদ মেহরাজ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031