সিলেটে ডিউটিরত অবস্থায় মারা গেলেন পুলিশ সদস্য

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

সিলেটে ডিউটিরত অবস্থায় মারা গেলেন পুলিশ সদস্য

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের হবিগঞ্জে ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

 

 

মৃত ওই পুলিশ সদস্যের নাম মোশাররফ হোসেন দুলাল (৫৯)। মোশাররফ হোসেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ আব্দুন নুর।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন দুলাল শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর উপজেলায় কর্মরত ছিলেন। এসময় তিনি বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিক চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

 

মোশাররফ  হোসেন দুলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা বড়বাড়ীর বাসিন্দা।  তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। আর ৬মাস পরেই তিনি অবসরে চলে যাবেন বলে জানা যায়। তিনি এর আগে দীর্ঘদিন হবিগঞ্জ কোর্টে কর্মরত ছিলেন।

 

 

বেলা আড়াইটায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে তার জানাযা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031