ওসমানীনগরে মোজাম্মেল আলীর ইন্তেকাল: লুনা এমপি ও উপজেলা বিএনপির শোক

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

ওসমানীনগরে মোজাম্মেল আলীর  ইন্তেকাল: লুনা এমপি ও উপজেলা বিএনপির শোক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলীর বড় ভাই সৈয়দ মোঃ মোজাম্মেল  আলী আর নেই! । তিনি সোমবার বিকাল ৪টায় হলিমপুর গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওইদিন রাত সাড়ে ১১টায়  নিজ বাড়ি প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলীর বড় ভাই সৈয়দ মোঃ মোজাম্মেল  আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাবা তাহসিনা রুশদীর লুনা।

এক শোকবার্তায় তিনি বলেন, সৈয়দ  মোজাম্মেল  আলীর ইন্তেকালে আমরা একজন সজ্জন, পরোপকারী ও সমাজসেবী মানুষকে হারালাম। তিনি ছিলেন সমাজের একজন নীরব কর্মী, যিনি সবসময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতেন। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।” শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি. এম ফখর উদ্দিন  ও সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ মিছবাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, সৈয়দ মোজাম্মেল  আলী ছিলেন একজন বিনয়ী ও সৎ ব্যক্তি। সমাজের মানুষের সাথে তার আন্তরিক সম্পর্ক ছিল। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।” তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারাও গভীর সমবেদনা জানান।

এছাড়া সৈয়দ মোঃ মোজাম্মেল  আলীর মৃত্যুতে  স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের ব্যক্তিবর্গও পৃথক পৃথক বার্তায়  শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031