সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬
প্রতিনিধি / বালাগঞ্জ ::
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর নতুন জামে মসজিদে পবিত্র রমজান মাস উপলক্ষে তালিমুল কুরআন নূরানী প্রশিক্ষণ কেন্দ্রে শিশু শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে স্থানীয় গ্রামবাসী ও প্রবাসী সমাজকর্মীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়। এরপর প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, নাত-এ-রাসুল (সা.) ও বিভিন্ন ইসলামি বিষয়ভিত্তিক পরিবেশনা উপস্থাপন করে। পরে শিশু শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রতিভা ও ধর্মীয় জ্ঞানের প্রশংসা করে বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতে ও শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আকলুছ মিয়ার সভাপতিত্বে এবং প্রশিক্ষণ কেন্দ্র ব্যাবস্থাপক হাফিজ আব্দুস সহিদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন আলাপুর নতুন জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমরান আহমদ। স্থানীয় সমাজকর্মী তজমুল আলী, আব্দুল খালিক,আব্দুস সালাম,সেফুল আহমদ,সেলিম মিয়া,হাছন আলী,ইসলাম উদ্দিন, মঈন উদ্দিন, ইমাদ আহমদ,মুছা আহমদ, মারুফ,বদরুল, রাহিন,রাজিব প্রমুখ।