মোজাম্মেল আলীর মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদের শোক

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

মোজাম্মেল আলীর মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদের শোক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলীর বড় ভাই সৈয়দ মোঃ মোজাম্মেল  আলী আর নেই!

 

তিনি সোমবার বিকাল ৪টায় হলিমপুর গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন রাত সাড়ে ১১টায়  নিজ বাড়ি প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

 

উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলীর বড় ভাই সৈয়দ মোঃ মোজাম্মেল  আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ।

 

গনমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত ও শোক সস্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মরহুম সৈয়দ মোঃ মোজাম্মেল আলী একজন সদালাপী, পরোপকারী ও সমাজসেবামূলক মানুষ ছিলেন। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং সবার কাছে একজন প্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। সমাজের জন্য নিবেদিতপ্রাণ একজন মানুষ, যার জীবনাচরণ, সততা ও বিনয় সকলের জন্য অনুকরণীয়। মরহুমের চলে যাওয়া কেবল তাঁর পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্য এক গভীর বেদনার বিষয় এবং এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

 

তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31