ওসমানীনগরে অসহায়দের পাশে ইস্ট লন্ডন যুবদলের সভাপতি সাইফুর

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

ওসমানীনগরে অসহায়দের পাশে ইস্ট লন্ডন যুবদলের সভাপতি সাইফুর

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

 

করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধরন করেছে। বাংলাদেশেও দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস রোধে সরকারের পক্ষ থেকে সকল জনসাধারণকে ঘরে থাকার জন্য বলা হচ্ছে। কিন্তু যারা অসহায় দরিদ্র তারা পড়েছেন বিপাকে। নুন আনতে পান্তা ফুড়ায় এমন পরিস্থিতিতে আর কতো দিন কাজ কর্ম রেখে এভাবে থাকতে হবে কেউ জানে না।

 

করোনায় দূর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বিশ্বে মহামারিতে যুক্তরাজ্যের অবস্থাও করুন। কিন্তু যুক্তরাজ্যে গৃহবন্ধি থেকেও বাংলাদেশের অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন ইস্ট লন্ডন যুবদলের সভাপতি সাইফুর রহমান।

 

ইতি মধ্যে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও দয়ামীর ওয়েলফেয়ার ট্রাস্টের এক্সিকিউটিভ মেম্বার  সাইফুর রহমানের পক্ষ থেকে ওসমানীনগরের দয়ামীর,খাল পাড়, উসমানপুর ইউনিয়নের ব্রাহ্মণশাসন, সোনা তিতা, ফকিরপাড়া, মন্ডল খাপন সহ বিভিন্ন গ্ৰামে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ৮ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১টি সাবান সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

ইস্ট লন্ডন যুবদলের সভাপতি সাইফুর রহমান বলেন, সকল দুর্যোগ মুহূর্তে প্রবাসীরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। করোনায় সারা বিশ্ব আক্রান্ত। আমরা নিজেরাই ঘরে বন্দি। তারপরও দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে নিজের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আমরা সবসময় দেশের গরীব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করি।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031