সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করবেন। একসঙ্গে দুজন ভিভিআইপির কারণে এবারের ঈদগাহ ময়দানের নামাজটা একটু ঐতিহাসিক হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ শনিবার জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এবারের ঈদগাহ ময়দানে ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে। কারণটা হচ্ছে এজন্য যে, এখানে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদুল ফিতর উদযাপন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন।’
‘দীর্ঘদিন পর জাতি রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে এই ঈদে একসঙ্গে দুজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন’, যোগ করেন মীর শাহে আলম।
এ সময় এক প্রশ্নের জবাবে স্থানীয় মন্ত্রী জানান, পুরুষ ও মহিলা মিলে প্রায় ৪০ হাজার মানুষ এখানে ঈদের নামাজ আদায় করতে পারবে। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
তবে অতিরিক্ত বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা কী হবে, তা ঢাকা বিভাগীয় কমিশনার বৈঠক করে পরে গণমাধ্যমকে জানাবেন বলে জানান প্রতিমন্ত্রী।
ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে। এর আগে প্রধান জামাতের প্রস্তুতির অবস্থা দেখতে সকালে জাতীয় ঈদগাহে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কাজী শাহে আলম, সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
এ সময় স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, প্রধান মন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ছিলেন। তারা পুরো ঈদগাহ ঘুরে দেখেন।
পরে সংবাদ ব্রিফিংয়ে ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ‘সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবার আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সঙ্গে একসাথে জামাতে নামাজ পড়বেন। আমরা আশা করি, আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে নামাজ পড়বেন।’
তিনি বলেন, ‘জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজের ব্যবস্থা আছে। পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। এইখানে ওযুর ব্যবস্থাও করা আছে। মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে।’ এ সময় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রশাসক।
ঈদগাহে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান সিটি প্রশাসক। তিনি বলেন, ভিভিআইপির নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফের সদস্যরা কাজ করছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||