সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধি  / সিলেট ::

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের বিশিষ্ট্য সমাজহিতৈষী, সাদা মনের মানুষ আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মছব্বির সাহেব এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ ২০২৬ইং) মরহুমের নিজ বাসভবন ‘লস্কর বাড়ি’র ইসলাম হাউসে তাঁর সন্তানদের উদ্যোগে এই আবেগঘন মাহফিলের আয়োজন করা হয়।

 

মরহুম আব্দুল মছব্বির সাহেবের স্মৃতিচারণ করতে গিয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

 

বক্তারা বলেন, তিনি ছিলেন একজন আদর্শ সৎ, পরোপকারী এবং সমাজের আলোকবর্তিকা। তাঁর মানবিক সততা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরকাল প্রদীপের মতো জ্বলবে। পুরো এলাকা জুড়ে এদিন এক নীরব শ্রদ্ধা আর স্মৃতিকাতরতার আবহ বিরাজ করছিল।

 

অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসার উস্তাদ হাফেজ মাওলানা আসফাক আহমেদ চৌধুরী। উপস্থিত মুসল্লিরা অশ্রুসিক্ত নয়নে এই বিশেষ মোনাজাতে শরিক হন।

 

মরহুমের সুযোগ্য সন্তান, বিশিষ্ট আলেমেদ্বীন, সাংবাদিক, কবি ও সাহিত্যিক হাফিজুল ইসলাম লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলা সভাপতি মাও নুরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ও মাদ্রাসাতুল হাসনাইনের শিক্ষা সচিব ক্বারী মাওলানা মাশহুদ আহমদ, ২ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল, বৃহত্তর সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক আবুল কাশেম রুমন, ২ নং সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ২ নং সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মওদুদ চৌধুরী সুমন, জেলা ছাত্রদল নেতা ইসফাক আহমদ, হাফিজ মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা আলিম উদ্দীন, শাহজাহান আহমদ, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ২ নং সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ, ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসার উস্তাদ কারী মাওলানা আফজাল হোসাইন, মাওলানা নাজিম উদ্দীন লস্কর, জেলা ছাত্রদল নেতা নাহিদ, সিলেট জেলা ওলামাদল নেতা রাজন আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা সাহেদ আহমদ, ইকবাল আহমেদ, হাফিজ মাওলানা শাহিদ আহমদ, হাফিজ মাওলানা নুরুজ্জামান লস্কর এমাদ, হাসান আহমদ, আব্দুল করিম, জুয়েল আহমদ, সালাম আহমেদ প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031