অয়েছ আহমদ এর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

অয়েছ আহমদ এর ঈদ শুভেচ্ছা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ওসমানীনগরসহ সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অয়েছ আহমদ। এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—

 

পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মাঝে ত্যাগ, সংযম ও ন্যায়ের পক্ষে অটল থাকার অনুপ্রেরণা জাগায়। এই ঈদের শিক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলকে সচেতন ও সম্পৃক্ত থাকতে হবে।

 

তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক ঐক্য ও জনগণের শক্তিই সবচেয়ে বড় চালিকাশক্তি। আসুন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে একযোগে কাজ করি।

 

শেষে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের প্রতি ঈদ উল- ফিতর এর শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031