সিলেট ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্কঃঃ
পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে ওসমানীনগরের সর্বস্থরের জনসাধারনকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
গনমাধ্যমে প্রেরতি এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ উল-ফিতর আমাদের জন্য আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির বার্তা পৌঁছে দেয়। এই মহান দিনটি আমাদেরকে ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগায়।
তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঈদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, আমরা সবাই মিলে হিংসা-বিদ্বেষ পরিহার করে একটি মানবিক, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি।
সকলকে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, পবিত্র ঈদ উল-ফিতর আমাদেরকে ন্যায়, ইনসাফ ও সাম্যের শিক্ষা দেয়।রমজান থেকে আমরা সংযম ও ত্যাগের শিক্ষা অর্জন করি, তা সমাজ ও রাষ্ট্র পরিচালনায়ও প্রতিফলিত হওয়া জরুরি। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ঈদ-উল ফিতর-এর এই পবিত্র মাহাত্ম্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করে প্রবাসে অবস্থানরতসহ ওসমানীনগর উপজেলার সকল সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন আতাউর রহমান মানিক।