সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
পবিত্র ঈদ উল ফিতর এর আনন্দ ভাগাভাগি করতে সিলেটের ওসমানীনগরে অসহায়, নিন্মবিত্ত সহস্রাধিক পরিবারের মধ্যে ঈদ বস্ত্র এবং নগদ অর্থ বিতরণ করেছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সমাজসেবক সৈয়দ এনামুল হক (পীর এনাম)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামে দরগাহ হযরত সৈয়দ ছিফাত আলী (রঃ)ভাড়েরা সাহেব বাড়ীতে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় ৩শ শাড়ি ৩শ লুঙ্গিসহ আরো সাড়ে ৩শ অসহায় পরিবারের মধ্যে নগদ অর্ধ বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদ উল ফিতর আনন্দ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও নিন্মবিত্ত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া। এই মহান দিনটি আমাদেরকে ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগায়। রমজান থেকে আমরা সংযম ও ত্যাগের শিক্ষা অর্জন করি, তা সমাজে প্রতিফলিত হওয়া জরুরি।
এসময় সমাজসেবক সৈয়দ এনামুল হক (পীর এনাম) এর ভূয়সী প্রসংশা করে বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে নীরবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সমাজসেবক সৈয়দ এনামুল হক (পীর এনাম)। তার এই মহতী উদ্যোগ শুধু ঈদের আনন্দই বাড়ায় না, বরং সমাজে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
বিতরণী অনুষ্ঠানে কয়েক গ্রামের উপকারভূগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।