সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করার প্রচেষ্ঠায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উদযাপন করতে এগিয়ে এসেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে।
যার ধারাবহিকতায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র উদ্যোগে “ঈদ স্মাইল প্রজেক্ট”-এর আওতায় অসহায় ও নিন্মআয়ের দেড় শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছেনগদ অর্থ ।
জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ার মীর্জা আসহাব বেগ, জিএসসি ইউকে নর্থ ওয়েস্ট রিজিওনে চেয়ার মীর্জা আসকির বেগ ও জিএসসি ইউকে’র অর্থায়নে, সিলেট চ্যাপ্টার সার্বিক সহযোগিতায় দেড় শতাধিক পরিবারের মধ্যে নগদ দেড় লক্ষ টাকা প্রদান করা হয়। সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত জনকল্যাণমূলক উদ্যোগে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার বিশ্বনাথ উপজেলার মীরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাহিদ।
মীরের চর গ্রামের প্রবিন মুরব্বি মাওলানা জহির উদ্দিন এর সভাপতিত্বে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর ট্রেজারার আলী আহসান হাবীবের পরিচালনায় জিএসসি ইউকে সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার আলহাজ্ব আতাউর রহমান, জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা সবসময় দেশের অর্থনীতি, সমাজকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দুর্যোগ-দুর্বিপাক কিংবা ধর্মীয় উৎসবের সময় প্রবাসীদের সহায়তা আরও বেশি দৃশ্যমান হয়ে ওঠে। তারা নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদান শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় ও মানবিক করে তুলছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি নানা সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন সংগঠনের সদস্যরা। তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তারা।
সভা শেষে মীর্জা মিনহাজ বেগ, সাহাব উদ্দিন, আতিকুর রহমান, মোফাজ্জল হোসেন, মীর্জা তানিম বেগ এর তত্বাবধানে জিএসসি ইউকে “ঈদ স্মাইল প্রজেক্ট এর আওতায় দেড় শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।