ওসমানীনগরে বাসন্তী পূজামণ্ডপের গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

ওসমানীনগরে বাসন্তী পূজামণ্ডপের গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলায় শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে নির্মিত অস্থায়ী গেইট ভাঙচুর ও ব্যানার খুলে নিয়ে অন্যত্র আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় পূজারী ও গ্রামবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন এর তেরহাতি গ্রামে এ ঘটনা ঘটে। ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই দুর্বৃত্তরা পূজামণ্ডপের প্রবেশদ্বার গোয়ালাবার-খাদিমপুর রাস্থার পাশে স্থাপিত গেইট ভাঙচুর করে এবং সেখানে টানানো ব্যানার খুলে নিয়ে পাশ্ববর্তী স্থানে আগুনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও তেরহাতি গ্রামের বাসিন্দা অনুকুল মালাকারের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাসন্তী পূজার আয়োজন করা হয়। ২৪ মার্চ ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া এই উৎসব আগামী শনিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তবে উৎসবের শুরুতেই এমন ঘটনার কারণে এলাকায় উৎসবমুখর পরিবেশে ভাটা পড়েছে।

 

পূজারী অনকুল মালাকার বলেন, কে বা কারা রাতের আধারে গেইটের কাপর ছিড়ে ভাংচুর করে। গেইটে টানানো ভ্যানার পার্শ্ববর্তী রাস্তার উপর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

 

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভূইয়া বলেন, “ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930