সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬
লন্ডন বাংলা ডেস্কঃঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, জাতীয়তাবাদী পরিবার এবং দেশ-বিদেশে অবস্থানরত যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে, যা একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আফজাল হোসেন আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম, সহনশীলতা এবং অন্যের প্রতি দায়িত্ববোধ। ধনী-গরিব, ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে আমরা যদি সবাই এক কাতারে দাঁড়াতে পারি, তবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষ আজ যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, তা পূরণে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। ইনশাআল্লাহ, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
শুভেচ্ছা বার্তায় আফজাল হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক নেতৃত্বের জন্য প্রার্থনা জানান।
ঈদের দিন থেকে শুরু করে তিনি সিনিয়র নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় অব্যাহত রেখেছেন বলেও জানান। তিনি প্রবাসী কমিউনিটির ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীরা সবসময় দেশের অর্থনীতি, মানবিক সহায়তা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।