আজ বাংলাদেশের ৫৫তম জন্মবার্ষিকী

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

আজ বাংলাদেশের ৫৫তম জন্মবার্ষিকী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

পাকিস্তানি শোষণ-বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল-সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণের ৫৫তম বার্ষিকীতে পৌঁছেছে বাংলাদেশ।

বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে।

 

স্বাধীনতা দিবসে ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের জন্মদিন উদযাপন।

 

সকালে শহীদ মিনারে নানা শ্রেণির মানুষের ফুল হাতে শহিদ মিনারে সমবেত হবেন তারা।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও গণপূর্ত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

 

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে কার্যক্রম। পর্যায়ক্রমে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র‌্যালী, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ইত্যাদি।

 

 

স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930