আইসোলেশনে নেওয়ার পরদিন বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

আইসোলেশনে নেওয়ার পরদিন বৃদ্ধের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃঃ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা আবু শেখ (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।গতকাল রোববার করোনার উপসর্গ দেখতে পেয়ে চিকিৎসকরা আবু শেখকে হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি করেন। তার বাড়ি মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে চর মুরাদিয়া গ্রামে।

 

হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, কয়েকদিন আগে আবু শেখ নামে ওই রোগী শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়। তবে গতকাল তার করোনার উপসর্গ দেখতে পেয়ে তাকে করোনা আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

 

গতকাল তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান হাসপাতালের পরিচালক।এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফা মনোয়ার বলেন, ‘আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই এলাকার চারটি বাড়ির প্রায় ৫০ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে রেখেছি। এখন লাশ হাসপাতাল থেকে নিয়ে এসে প্রশাসনের মাধ্যমে দাফন করা হবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031