জাতীয় নির্বাচনে ওসমানীনগরে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: 4:17 PM, April 2, 2026

জাতীয় নির্বাচনে ওসমানীনগরে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ( আনসার ভিডিপি) ভাতা বণ্টন নিয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা ২ এপ্রিল বৃহস্পতিবার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের অধীনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৫০জন সদস্যরা জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের বিপরীতে সরকার নির্ধারিত ভাতা বাবদ প্রত্যেক সদস্যের জন্য ৮২৫০টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন লিডার দেলোয়ার হোসেন সদস্যদের পূর্ণ অর্থ প্রদান না করে জনপ্রতি মাত্র ১,৫০০ টাকা দেন। এসব অনিয়মের বিরুদ্ধে দ্বায়িত্বলন কারী ৫ সদস্য স্বাক্ষরিত অভিযোগে উল্যেখ করা গয়  অভিযোগকারী সাইফুল ইসলাম ২ হাজারসহ বাকি ৪ জনকে ১৫শ টাকা হারে প্রদান করা হয়েছে।  ভাতা প্রদানের জন্য স্থানীয় বিভিন্ন প্রবাসীদের স্ত্রী ও একাধিক ব্যবসায়ীর বিকাশ নম্বর ব্যবহার করে অর্থ লেনদেন করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট এক ব্যবসায়ী বর্তমানে সেই টাকা আটকে রেখেছেন। ভাতা বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় প্রকৃত প্রাপ্য টাকা থেকে তারা বঞ্চিত হয়েছেন দ্বায়িত্ব পালনকারীরা।

 

ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বরং অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ প্রেক্ষিতে অভিযোগকারীরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের ন্যায্য প্রাপ্য ভাতা আদায় এবং অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এই বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, অভিযোগের কপিটি আমাকে পাঠান। কারা অভিযোগ করেছে আমি একটু দেখতে চাই। আমাদের এলাকায় একটি পারিবারিক সমস্যা আছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি প্রতিবেদকের সাথে দেখা করতে চান। প্রতিবেদক অপরাগতা প্রকাশ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।

 

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, যারা দ্বায়িত্ব পালন করেছেন সকলের ভাতার টাকা পরিশোধ করা হয়েছে। তারা যে বিকাশ নাম্বার দিয়েছেন সেই নাম্বারেই ভাতার অর্থ দেয়া হয়েছে। অভিযোগের বিষয়টি আমি জানতে পেরেছি।

 

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30