করোনায় লন্ডনে সিলেটের মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পরিবারের ১জন থেকে করোনায় আক্রান্ত হয়েছেন মা ও ছেলে । অবশেষে মরণব্যাধি করোনায় প্রাণ গেলো ছেলের। এরপর করোনার ছোবলে ৪ এপ্রিল শনিবার মৃত্যুবরন করেন মা । মায়ের নাম বেদানা । পরিবারসহ মা-ছেলের অবস্থান যুক্তরাজ্যে। বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউপির ভাংগী গ্রামে।

এই মৃত্যুর ঘটনায় পুরো দক্ষিণ সুরমা বাকরুদ্ধ। দেশে থাকা স্বজনদের মধ্যে চলছে কান্নার রোল। শুধু মা-ছেলের মৃত্যুই শেষ নয়, আক্রান্ত পরিবারের প্রধান কর্তা হাসান আহমদসহ পরিবারের বাকি সদস্যরাও।হাসান আহমদ বর্তমানে আক্রান্ত হয়ে হাসপাতালে। অবস্থাও আশংকাজনক। সাথে আক্রান্ত পরিবারের স্বজনরা। যুক্তরাজ্যের লুটন এরিয়াতে বাস করেন এই পরিবার।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহতের নিকট আত্বীয় শাহিন আহমদ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930