গণভোটের রায় বাস্তবায়নে জুলাইয়ের মতো আন্দোলন হবে: জামায়াত আমির

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে জুলাইয়ের মতো আন্দোলন হবে: জামায়াত আমির

লন্ডন বাংলা ডেস্ক ::

 

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানিয়েসংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে। তাদের গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করা হবে। প্রয়োজনে জুলাইয়ের মতো আবারও সড়কে আন্দোলন গড়ে তোলা হবে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত দলীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

 

জামায়াত আমির বলেন, বিএনপি বলছে সংবিধানে গণভোট নেই। আমার প্রশ্ন বাংলাদেশে প্রথম কে গণভোট আয়োজন করেছিল? তখন কি সংবিধানে এটা ছিল? প্রকৃত বিষয় হলো গণভোট হচ্ছে সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে।

তিনি বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত বিএনপির নেতারা গণভোটের পক্ষে ছিলেন। যখন দেখলেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতছেন তখন ঘুরে গেলেন।আসলে ভেতরে ভেতরে তারা গণভোট বিষয়ে ‘না’ ছিলেন, কিন্তু প্রকাশ্যে ‘হ্যাঁ’ বলেছেন। গণতন্ত্রে বিশ্বাস করলে আসুন, সবাই গণভোটে এক হই।

 

শফিকুর রহমান বলেন, ক্ষমতাসীনরা বলে থাকেন নির্বাচনে জিততে আমরা নাকি জান্নাতের টিকিট বিতরণ করেছি। সংসদে আমরা তাদের কাছে একটা জান্নাতের টিকিট চাইব। দেখব, ওটা দেখতে কেমন হয়। এখন মিডিয়াতে ভাসছে, কারা জান্নাতের টিকিট বিক্রি করছে?

 

গণভোটের ফল কার্যকরে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে জামায়াতের বলেন, জনগণের রায়কে অস্বীকার করাই ফ্যাসিবাদের সূচনা। জুলাইয়ে যেমন নেমেছি তেমন আবার নামবো। জনগণের দাবি আদায় করে ছাড়ব। আসুন, আমরা সবাই আবার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। জনগণের অধিকার আদায়ের আগপর্যন্ত ১১ দলীয় জোটের লড়াই অব্যাহত থাকবে। আগামীকাল ঢাকায় আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি বাস্তবায়ন হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930