মানবতার কল্যাণে কুরুয়া প্রাইমারি এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউ’কে

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

মানবতার কল্যাণে কুরুয়া প্রাইমারি এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউ’কে

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলায় কুরুয়া প্রাইমারি এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়াবাজার সংলগ্ন কুরুয়া প্রাইমারি ও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রাথমিক বিদ্যালয়ের জন্য অফিসিয়াল চেয়ার, উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস এবং বিদ্যালয়ের লাইব্রেরির জন্য সহায়ক বই প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে প্রবাসীদের এ ধরনের উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

বক্তারা কুরুয়া প্রাইমারি এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউ’কের উপদেষ্টা মন্ডলী সদস্য ও সংগঠনে সভাপতি হাজী আনহার আলী, সাধারণ সম্পাদক আব্দুল সহিদ, কোষাধ্যক্ষ শানুর আহমদসহ সকল সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।

 

 

বিদ্যালয়ের দাতা সদস্য হিরন মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা আবুল কয়েছ, যুক্তরাজ্য প্রবাসী বিদ্যালয়ের দাতা সদস্য হিফজুর রহমান, তাজপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য ও শিক্ষানুরাগী ইমাদ উদ্দিন লিলু, সমাজসেবক সেবুল আহমদ।

 

এছাড়াও বক্তব্য দেন কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা সুলতানা, কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম, সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান ও শিক্ষক নিলুফার ইয়াসমিন।

 

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা রাশেদ আহমদ অনুষ্ঠানে উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031