জুড়ীতে ৯ জনকে জরিমানা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

প্রতিনিধি/জুড়ীঃঃ
সামাজিক দুরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে জুড়ীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক। সোমবার দুপুরে ক্যাপ্টেন মো: মাহাদী হাসান এর নেতৃত্বে সেনা সদস্য ও জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার এর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শহরে অহেতুক যান চলাচল বন্ধ করা হয় এবং অযথা বাজারে ঘুুরতে থাকা লোকজনদের বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়। সেই সাথে খোলা থাকা ওষুধ ও নিত্যপন্যের দোকান বিকাল ৫টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয়া হয়।

 

অভিযান কালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪/৬৬ মোতাবেক মৌলভীবাজারের মেহরাব হোসেনকে ১০ হাজার, কাপনাপাহাড় চা বাগানের ফয়জুল ইসলাম চৌধুরীকে ২ হাজার, একই এলাকার কমল বোনর্জীকে ৫ শত, কলেজ রোডের মোস্তফা কামালকে ১ হাজার, বেলাগাও গ্রামের জাহাঙ্গীর আলমকে ৩ হাজার, গোবিন্দপুর গ্রামের আফিয়ানকে ৩ হাজার, পশ্চিম ভবানীপুর গ্রামের মোঃ জাকির হোসেনকে ৩ হাজার টাকা, সামাজিক দুরত্ব বজায় না রেখে ওষুধ বিক্রি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় জালালাবাদ ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং জাঙ্গীরাই গ্রামের আব্দুর জব্বারকে ৫ হাজার টাকাসহ ৩২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930