ছাতক-দোয়ারায় ১০ হাজার অসহায় পরিবারকে খাদ্য পৌছে দেয়ার কার্যক্রম চলছে

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

ছাতক-দোয়ারায় ১০ হাজার অসহায় পরিবারকে খাদ্য পৌছে দেয়ার কার্যক্রম চলছে

প্রতিনিধি/ছাতকঃঃ

ছাতক-দোয়ারায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের লাখ-লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা।

 

অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে নিম্ম আয়ের অগনিত মানুষ। তিনি বলেন, এ ভয়াবহ পরিস্থিতি থেকে মানবজাতীকে রক্ষা করতে মহান আল্লাহ’র অশেষ দয়া ছাড়া আর কোন উপায় নেই। সকলকে ধর্য্য ধরে নিরাপদে ঘরে থাকার আহবান জানান তিনি। মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুরাইগাঁও পয়েন্ট সংলগ্ন একটি গোদামে খাদ্য সামগ্রী প্যাকেটজাত কার্যক্রম পরিদর্শন ও প্রতিকী বিতরণকালে তিনি আরো বলেন, আপদকালীন সময়ে সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব।

 

ভয়াবহ এ পরিস্থিতি মেকাবেলায় স্ব-স্ব অবস্থান থেকে সহায়তার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান। এ পরিস্থিতিতে সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি ছাতক-দোয়ারার ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিম্ম আয়ের ১০ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণের উদ্যোগে গ্রহন করেছেন। মঙ্গলবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, ছৈলা-আফজলাবাদ ও দোলারবাজার ইউনিয়নের অসহায় মানুষের ঘরে-ঘরে এসব খাদ্য সামগ্রি পৌছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন তিনি। পর্যায়ক্রমে ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় নিজে এবং দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে খাদ্য সামগ্রি পৌছে দেবেন বলে তিনি জানিয়েছেন।

 

খাদ্য সামগ্রির মধ্যে চাল, ডাল, পিয়াজ ও আলু রয়েছে। খাদ্য সামগ্রি প্যাকেটজাতকরনের সময় উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, আবু হুরায়রা ছুরত, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমিন সোহান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728