মোরেলগঞ্জে কৃষি ব্যাংকে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বাগেরহাটের মোরেলগঞ্জে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক-এর এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অনলাইন চেকের মাধ্যমে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ব্যাংকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ব্যাংকিং সেবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

 

ভুক্তভোগী মো. ইব্রাহিম হোসেন জানান, তার হিসাব নম্বর ১৪১২০৩১০১৩৮৮০ থেকে গত ৬ এপ্রিল ২০২৬, দুপুর ১২টা ২৬ মিনিটে ১ লাখ ৮৫ হাজার টাকা উত্তোলন করা হয়। মোবাইলে এসএমএসের মাধ্যমে লেনদেনের তথ্য পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেন এবং দ্রুত মোরেলগঞ্জ শাখায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

 

তিনি অভিযোগ করেন, মোরেলগঞ্জ শাখার এক কর্মকর্তা তোহা তাকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে তিনটি স্বাক্ষরিত চেক গ্রহণ করেন। পরবর্তীতে ওই চেকগুলোর একটি ব্যবহার করে তার অজান্তেই টাকা উত্তোলন করা হয়েছে।

 

তদন্তে জানা গেছে, চেকটি নগদায়ন করা হয় বাংলাদেশ কৃষি ব্যাংক-এর বটিয়াঘাটা শাখা থেকে। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক ওয়াহিদ ইসলাম স্বীকার করেন যে, গ্রাহককে যথাযথভাবে অবহিত না করেই টাকা উত্তোলন করা হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো—যে ব্যক্তি টাকা উত্তোলন করেছেন, তার কোনো জাতীয় পরিচয়পত্র বা বৈধ পরিচয় যাচাই করা হয়নি, যা ব্যাংকিং নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।
ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তাদের মধ্যে যোগসাজশ রয়েছে এবং এটি একটি পরিকল্পিত প্রতারণা। তিনি ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

 

এদিকে, এমন ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই তাদের আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সচেতন মহল মনে করছেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় না আনলে ব্যাংকিং খাতে জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031