২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬

২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় প্রথমবারের মতো সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল নির্ধারিত এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে সফরের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

 

ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বগুড়ায় একটি বড় জনসভাসহ বিভিন্ন সরকারি কর্মসূচির আয়োজন করা হচ্ছে। জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। সফরকে সফল করতে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফর বগুড়ার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। জেলার অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।’

 

এদিন ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনসভাস্থলসহ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন।

 

এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে শহর ও আশপাশ এলাকায় সাজসজ্জা, নিরাপত্তা পরিকল্পনা এবং জনসমাগম ব্যবস্থাপনার প্রস্তুতি শুরু হয়েছে।

 

এদিকে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এই সফর বগুড়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930