সিলেটের যে ২৬ এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

সিলেটের যে ২৬ এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার জন্য শনিবার (১৮ এপ্রিল) সিলেটের ২৬টি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোড ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্রি, হর্কাস মার্কেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড, বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর, মিররচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক সরবরাহ চালু করা হবে।

তিনি গ্রাহকদের কাছে সার্বিক সহযোগীতা চেয়েছেন।

Spread the love