সাংবাদিক হারুন রশিদ আর নেই! দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ১, ২০২৬

সাংবাদিক হারুন রশিদ আর নেই! দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও জনপ্রিয় ফেসবুক পেজ মায়ার টিভি‘র পরিচালক, তাজপুর ইউনিয়ন বিএনপির সাহিত্য বিষয়ক সম্পাদক হারুন রশিদ আর নেই। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

শুক্রবার ভোর ৬টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। হারুন রশিদের এর অকাল প্রয়ানে সাংবাদিক, রাজনৈতি, সামাজিক বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

শুক্রবার সাড়ে ৫টার দিকে কদমতলা শাহী ঈদগাহ ময়দানের জানাযার নামাজ শেষে বরায়া কাজির গাওঁ পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল (৪২) বছর। তিনি ৪ পুত্র ১ কন্যা আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।

 

সাংবাদিক হারুন রশিদ উপজেলার তাজপুর ইউনিয়নের বড়ায়া কাজিরগাঁও গ্রামের মো: এলাইচ মিয়ার পুত্র।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে হারুন রশিদ হঠাৎ বুকে ব্যাথা অনুভব হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল হাসাপাতালে প্রেরণ করেন। ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক হারুন রশিদকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক হারুন রশিদ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্বৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। সাংবাদিক হারুন রশিদের অকাল মৃত্যুতে আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির শোক প্রকাশ করেছেন রাজনৈতিক সামাজিক পেশাজীবি সংগঠন।

 

শুক্রবার সাড়ে ৫টার দিকে কদমতলা শাহী ঈদগাহ ময়দানের জানাযার নামাজপূর্ব সাংবাদিক হারুন রশিদের স্বৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সমাজসেবী আব্দাল মিয়া, সাইদুর রহমান, ইমাম সমিতির সভাপতি মুনতাছিম বিল্লাহ জালালী, হারুন রশিদের চাচা বশির মিয়া। পরে সাংবাদিক, রাজনৈতি, পরিবহন, সামাজিক মহলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ সহ¯্রাধিক মুসল্লি জানাজা নামাজে অংশ নেন।

 

শোক প্রকাশ: সাংবাদিক হারুন রশিদের প্রয়াণে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা, ওসমানীনগর উপজেলা বিএনপি, ওসমানীনগর প্রেসক্লাব, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব, বিশ^নাথ প্রেসক্লাব, বিশ^নাথ মডেল প্রেসক্লাব বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশ, তাজপুর ইউনিয়ন বিএনপি, ইরশাদ আলী সপিং সিটি ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930