জুড়ীতে হোম কোয়ারেন্টাইনে ১১জন

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে নতুন করে আরও এগারো জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জানা যায়, করোনা ভাইরাস বিস্তার রোধে দেশের ভেতরে কর্মরত বিভিন্ন প্রান্ত থেকে জুড়ীতে ফেরত আসা লোকদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের নয় জন চট্রগ্রাম ফেরত নির্মান শ্রমিক, তাবলীগ জামাত থেকে আসা উত্তর সাগরনাল গ্রামের এক জন, দক্ষিণ বড়ডহর গ্রামের ঢাকা ফেরত এক জন গার্মেন্টস কর্মী সহ এগারো জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অসিম চন্দ্র বণিক জানান, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুড়ীতে এসেছেন করোনার বিস্তাররোধে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031