সুনামগঞ্জ ছাত্রদলের আংশিক কমিটি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

সুনামগঞ্জ ছাত্রদলের আংশিক কমিটি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কাঙ্ক্ষিত পদ থেকে বঞ্চিত হওয়ায় রাজপথের পরিচিত মুখ ও সক্রিয় সংগঠক নাঈম আহমেদ শিশিরকে ঘিরে তার সমর্থকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ সোমবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত কয়েকশ নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা সদ্য ঘোষিত আংশিক কমিটিকে ‘বিতর্কিত ও অসম্পূর্ণ আখ্যা দিয়ে এতে বিদ্যমান অসংগতি দ্রুত দূর করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয়ভাবে ঘোষিত জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নাঈম আহমেদ শিশিরের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা একজন পরীক্ষিত নেতাকে উপেক্ষা করা হয়েছে, যা সংগঠনের জন্য নেতিবাচক বার্তা বহন করে। বক্তারা বলেন, শিশির সবসময় আন্দোলনের সামনের সারিতে থেকেছেন। দুঃসময়ে তিনি সংগঠনের হাল ধরেছেন। এমন একজন ত্যাগী নেতাকে মূল্যায়ন না করা হলে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে হতাশা বাড়বে এবং সংগঠনের শক্তি ক্ষতিগ্রস্ত হবে।

সমাবেশ থেকে দ্রুত কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী, পরীক্ষিত ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের হস্তক্ষেপ কামনা করা হয়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি উপেক্ষিত হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এতে সুনামগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031