কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন জুবাইদা রহমান

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন জুবাইদা রহমান

লন্ডন বাংলা ডেস্ক ::

 

প্রধানমন্ত্রী তারেক রহমানেরনির্বাচনী আসন ঢাকা -১৭ এলাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড ইউনিট উদ্বোধন করেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৫ মে) সকালে আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টার স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী তারেক রহমান ওই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রিুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ইউনিট উদ্বোধনের পর ডা. জুবাইদা রহমান আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্ননসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930