নবীগঞ্জের দৌলতপুরে অপরিকল্পিত ভাঙ্গা ব্রীজটি যেন মরন ফাঁদ!

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মে ১২, ২০২৬

নবীগঞ্জের দৌলতপুরে অপরিকল্পিত ভাঙ্গা ব্রীজটি যেন মরন ফাঁদ!

প্রতিনিধি / হবিগঞ্জ ::

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৪নং দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রাম সহ এই উত্তরাঞ্চলের কয়েক সহস্রাধিক মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা, স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এযেন মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্রীজটি৷

 

এলাকাবাসী অনেকের সাথে কথা বলে জানাযায়, প্রায় ৫০ বছর পূর্বে অপরিকল্পিত ভাবে একটি সরু ব্রীজ স্থানীয় শেরখাই নদীর উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও ব্রীজটির অনেক স্থান ভেঙ্গে গেছে৷ ব্রীজের অনেক জায়গায় বড় বড় ফাটল দিয়ে রড পাথর উঠে গিয়ে ভেঙ্গে গেছে রেলিং সহ প্রায় ৬০ শতাংশ৷ কখন জানি ঐ ব্রীজটি পুরো ভেঙ্গে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দূর্ঘটনা৷

 

তবুও জীবনের ঝুঁকি নিয়ে ওই অঞ্চলের দৌলতপুর, মথুরাপুর, ফাদুল্লাহ্ গালিমপুর, মাধবপুর সহ কযেকটি গ্রামের প্রায় ১০/১৫ হাজার মানুষ যাতায়াত করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। এখনানে স্কুল, মাদ্রাসা, সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিস্টানের কোমলমতি ছাত্র/ছাত্রীরা সহ সকল শ্রেণী পেশার মানুষ চলাচলে মারাত্মক বিঘ্নতার সৃস্টি হচ্ছে৷ বিশেষ করে ব্রীজ নির্মাণের পাশাপাশি পাকা রাস্তাটিও মেরামত করা সময়ের দাবী৷

 

সঈদপুর বাজার থেকে সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দীঘলবাক ইউনিয়নের সাইনবোর্ড বাজার নামক স্থান হইতে দৌলতপুর পর্যন্ত প্রায় ৩ কিঃমি: পাকা করন হয়েছে অবশিষ্ট মথুরাপুর পর্যন্ত আরও প্রায় ১কিঃমি: ইটসলিং উক্ত সড়কটি এলজিইডি কর্তৃক পাকা করনের কাজ সাম্প্রতিককালে করা হলেও অসামাপ্ত কাজ এখনো হয়নি৷ বর্তমানে পাকা সড়কটিরও বেহাল অবস্থা। অনেক জায়গায় ভেঙ্গে ছুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে৷

 

গতকাল সোমবার (১১মে) দুপুরের দিকে শেরখাই নদীর তীরে স্থানীয় দৌলতপুর বাজারে উপস্থিত অনেকের সাথেই আলাপকালে এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রউফ, প্রবাসী আব্দুল মতিন, সমাজকর্মী আরজু মিয়া, আবুল হোসেন, স্বপন আহমেদ সহ অনেকেই বলেন, এই অঞ্চলে প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মানুষ এই রাস্তাই ব্যবহার করে চলাচল করেন। শেরখাই নদীর ওপর একটি স্থায়ী উন্নত ব্রিজ না থাকায় বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এই ব্রীজ দিয়ে ছোটখাটো পরিবহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও বর্তমানে আধুনিক যুগের বাস্তবতার সাথে এই ব্রীজটির কোনো মিল নেই৷

 

এযেন ভাঙ্গা তরী দিয়ে নদী পাড়াপাড় করতে হচ্ছে সাধারণ মানুষকে! বিকল্প কোনো সড়ক ব্যবস্থা না থাকায় জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল- কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমাদের সন্তানদের শিক্ষা, কৃষকের উৎপাদিত ফসল পরিবহন এবং রোগীদের চিকিৎসা, সবকিছুই এই সড়ক দিয়েই চলাচল করতে হয়৷ তাই অর্ধভাঙ্গা অপরিকল্পিত সরু ব্রিজটি ভেঙে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

 

এ বিষয়ে হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ড.রেজা কিবরিয়া সহ সংশ্লিষ্টের প্রতি জোর দাবী জানিয়ে আশুহস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী৷

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031