মানসম্মত শিক্ষায় গুরুত্ব দিতে হবে: তাহসিনা রুশদীর লুনা এমপি

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

ওসমানীনগর প্রতিনিধিঃঃ

সিলেট -২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মান সম্মত শিক্ষায় গুরুত্ব দিতে হবে। মান সসম্মত শিক্ষায় শিক্ষিত হলে দক্ষ মানব সম্পদ গড়ে উঠবে। একটি দেশের শিক্ষিত এবং দক্ষ মানব সম্পদ থাকলে দেশের অবকাঠামো উন্নয়ন দ্রুত সম্ভব।

 

তিনি বুধবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজে জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক এবং সহ পাঠ্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে পুরুষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নূল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস.টিএম ফখর উদ্দিন,  সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, লেখক ও সাহিত্যিক ড. মোশাহিদ আলী। তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খছরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবীদসহ বিভিন্ন শ্রেণী পেসার মানুষ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031