লন্ডনে করোনায় মারা গেলেন মোবারকপুরের আলাউদ্দিন

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

লন্ডনে করোনায় মারা গেলেন মোবারকপুরের আলাউদ্দিন

লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে মৃতু্্য র কাছে হার মানলেন  ওসমানীনগরের পূব মোবারকপুর গ্রামের আলাউদ্দিন মিয়া। বুধবার বার্মিংহাম সিটি হাসপাতালে স্থানীয় সময় বিকাল সাড়ে ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আলাউদ্দিন মিয়ার গ্রামের বাড়ি ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের পুর্ব মোবারকপুর গ্রামে। ব্রিটেনে এ পর্যন্ত ৪০ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।

 

ব্রিটেনে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে । করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ভঙ্গ করছে ব্রিটেনে। মঙ্গলবার ৮৫৪ জনের মৃত্যুর পর বুধবার ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৩৬ জন। এরমধ্যে ইংল্যান্ডে ৮২৮, স্কটল্যান্ড ৭০, নর্দান আইল্যান্ড ৫ এবং ওয়েলসে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩জন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031