পুলিশ পরিচয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে অপহরণ

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

কক্সবাজারের টেকনাফে গভীর রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে হোছেন আলী নামে একজনকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার সমুদ্র উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

অপহৃত হোছেন আলী (৫০) ওই এলাকার বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।

 

আজ শনিবার দুপুর ১২টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম অপহরণের এই তথ্য নিশ্চিত করেছেন।

‎অপহৃতের ভাই আবদুর রহমান জুয়েল জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে। পরে তার বড় ভাই হোছেন আলী ঘর থেকে বের হলে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায়।

 

স্থানীয় লোকজন অপহৃত ব্যক্তির দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের পাশাপাশি অপহৃত ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031