সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

লন্ডন বাংলা ডেস্কঃঃ
বর্তমান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হচ্ছে। সরকারের একটি উচ্চ পর্যায় এ বিষয়টি নিশ্চিত করেছে। কয়েকদিনের মধ্যেই অবসরে চলে যাওয়া রাষ্ট্রদূত গোলাম মসিহর স্থলাভিষিক্ত হবেন তিনি।

 

 

রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া জাতীয় পার্টির নেতা গোলাম মসিহ দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে দেশটির রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন।

 

 

জাবেদ পাটোয়ারী বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

 

তিনি চাঁদপুর জেলার সদর উপজেলার মান্দারী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ষষ্ঠ বিসিএসে (১৯৮৪) পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।

 

 

বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে জাবেদ পাটোয়ারী উচ্চ মাধ্যমিক শ্রেণিতে গিয়ে ভর্তি হন চাঁদপুর সরকারি কলেজে। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে সম্মান এবং প্রথম শ্রেণিতে স্মাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

 

এ ছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিচেস্টার থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে ক্রিমিনাল জাস্টিস এডুকেশন বিষয়ে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট অর্জন করেন।

 

 

ড. পাটোয়ারী যুক্তরাজ্যের পুলিশ স্টাফ কলেজ থেকে এবং যুক্তরাষ্ট্রের এফবিআই ন্যাশনাল অ্যাকাডেমি, ভার্জিনিয়া থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইউএস-সাউথ এশিয়া লিডার অ্যাংগেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31