রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে)সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার করা, মৎস্যঘের দখল ও সরকারি রেকর্ডভুক্ত খাল দখলকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

এছাড়া বাজার মনিটরিং জোরদার, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে দৃশ্যমান রাখা এবং বিভিন্ন এলাকায় ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসী বলেন, “উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

তিনি সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম রাজীবকে আইনগত পদক্ষেপ জোরদারের আহ্বান জানান।

 

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ারুল কুদ্দুস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং হুড়কা ইউপি সচিব হরিপদ সরকার প্রমুখ।

 

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।

 

এদিকে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে লবণ বিতরণ কার্যক্রম পরিচালনার বিষয়েও সভায় আলোচনা করা হয়। একই সঙ্গে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031